বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিদ্রোহী ৬ নারী চিকিৎসককে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বায়ত্বশাসনের দাবিতে সশস্ত্র লড়াইরত দেশটির শান রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) ছয় নারী চিকিৎসককে হত্যার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। শান রাজ্য থেকে তাদের তুলে নিয়ে মিয়ানমার সেনাবাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে টিএনএলএ।

তবে শান বিদ্রোহীদের এই সংগঠনের ছয় নারী চিকিৎসককে অপহরণ এবং হত্যার অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী। টিএনএলএ বলছে, ১১ জুলাই বিকেলের দিকে শান রাজ্যের ন্যামখাম শহরে সংঘর্ষের পর সেনাবাহিনী ওই নারী চিকিৎসকদের গ্রেফতার করে। সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য মারা যায়।

শুক্রবার মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষের পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ৮ মরদেহ ও তিনটি বন্দুক উদ্ধার করেছে। “সংঘর্ষের পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নেয়ার পর আট মরদেহ ও তিনটি বন্দুক পেয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, উদ্ধারকৃত মরদেহের পরনে টিএনএলএ বিদ্রোহীদের ইউনিফর্ম ছিল। সংঘর্ষে নিহতদের মধ্যে পাঁচ নারী ও তিন পুরুষ। সংঘর্ষস্থলেই এসব মরদেহ দাফন করেছে। তবে মিয়ানমার সেনাবাহিনীর এই দাবিতে মিথ্যা বলে মন্তব্য করেছেন টিএনএলএর মুখপাত্র মেজর তার আকি কিয়াও।

“তারা বলেছে, পাঁচ নারী কিন্তু আমাদের ছয় নারী চিকিৎসককে হত্যা করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী তিনজন পুরুষের মরদেহ উদ্ধারের দাবি করলেও আসলে আমাদের একজন পুরুষ সদস্য মারা গেছেন।” একই সঙ্গে সংঘর্ষে ছয় নারী মারা গেছে বলে সেনাবাহিনী যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে মেজর তার আকি কিয়াও বলেন, তাদের অপহরণের পর হত্যা করা হয়েছে।

এদিকে, মিয়ানমার দক্ষিণাঞ্চলের এই রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে বেসামরিক নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেছে স্থানীয় একটি মানবাধিকার সংগঠন।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ