শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সিরিয়ায় তিন গণকবরে ১২৩৬ মৃতদেহ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার রাক্তা শহরে তিনটি গণকবরে ১ হাজার ২৩৬টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘদিন আইএসআইএল (দায়েশ) সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এ শহরটি এখন নিছক ধ্বংস্তূপ। রাক্কা পুনর্গঠনের জন্য গঠিত কমিটি এ গণকবরের সন্ধান পেয়েছে। খবর ইয়ানি শাফাকের।

সন্ধান পাওয়া মৃতদেহগুলোর বেশির ভাগই নারী ও শিশুর বলে জানিয়েছে রাক্কা পুনর্গঠন কমিটি। গণহারে মানুষ গত্যা করে ওই তিনটি গণকবরে পুঁতে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
কমিটির পক্ষ থেকে টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কমিটির পক্ষ থেকে গণকবর খুঁড়ে দেহাবশেষ বের করা হচ্ছে।

গত বছর যুক্তরাষ্ট্রে নেতৃত্বে আইএসবিরোধী যখন রাক্কার নিয়ন্ত্রণ নেয় তখন এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করছে স্থানীয়রা। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাক্কায় হামলার সময় বিভিন্ন মানবাধিকার সংগঠন গণহত্যার অভিযোগ তুলে নিন্দা জানিয়েছিল।

আরও পড়ুন - সচিবের স্বাক্ষর জাল করায় গ্রেফতার হলেন আবু সুফিয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ