মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

‘সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস’ : একটি ব্যতিক্রমধর্মী গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও আলেম আবদুল্লাহ আল মাসউদ রচিত 'সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস'।

বইটি আহলে হাদীস বিষয়ক অন্য আর দশটি বইয়ের মতো নয়।এটি একেবারেই ব্যতিক্রমধর্মী, ভিন্ন ও অনন্য। লেখক তার জহুরির চোখ দিয়ে হাজার বছরের ইতিহাসকে খুঁটেখুঁটে দেখার চেষ্টা করেছেন।

আহলে হাদীস বিষয়ে সব যুগের সালাফদের বক্তব্য আর তাদের দৃষ্টিভঙ্গি খুঁজে দেখার প্রয়াস চালিয়েছেন। যুগে যুগে সালাফে সালেহীন আহলে হাদীস বলতে কী বুঝতেন এবং কী বোঝাতেন তা খুঁটিয়ে বের করে আনার প্রচেষ্টা চালিয়েছেন লেখক। পুরো কাজটিই তিনি করেছেন গণ্ডিবদ্ধ মানসিকতার উর্ধ্বে উঠে, নিরপেক্ষ মন নিয়ে।

বইটি কেবল একটি বই-ই নয়। এটি দীর্ঘদিনের গবেষণাপত্র। যা মলাটবদ্ধ আকারে হাজির হতে যাচ্ছে পাঠকের কাঠগড়ায়। যার যবানবন্দী শুনে বিচারের আসনে বসা পাঠক নিজেই সিদ্ধান্ত নিবেন। আহলে হাদীসের পরিচয় নির্ধারণে স্বতন্ত্রভাবে এমন বিস্তারিত বয়ানে গবেষণামূলক বই আমাদের জানা মতে এটাই প্রথম। এর আগে বিভিন্ন বইতে বিক্ষিপ্তভাবে এই প্রসঙ্গে কিছু কথা এলেও তা ছিলো অগোছালো, অপূর্ণাঙ্গ আর বহু আপত্তি ও জিজ্ঞাসার জবাবহীন। কিন্তু এই বইতে লেখক ষোলকলা পূর্ণ করার যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন। শুধু এই একটি পরিভাষার উপরই রচনা করেছেন পুরো বইটি।

বইয়ের শেষদিকে 'পরিশিষ্ট' আকারে লেখক হাজির করেছেন নানানজনের নানান ধরনের বক্তব্য ও মতামত। তারপর সেগুলোকে ইলমী আন্দাযে আদব রক্ষা করে দক্ষ হাতে ব্যবচ্ছেদ করেছেন। উল্টামতের ধারকের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। সরিয়ে দিতে চেষ্টা করেছেন প্রকৃত বাস্তবতা আর মুখ-কলমের দাবীর মধ্যকার ঝুলে থাকা পর্দাকে।

বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আসলাফ। অনলাইন পরিবেশক হিসেবে রয়েছে নিয়ামাহ বুকশপ। বইটির বিক্রয়মূল্য একশ দশ টাকা। বাংলাবাজারের ইসলামী টাওয়ার, যাত্রাবাড়ী মাদরাসা সংলগ্ন কিতাব মার্কেট, কাঁটাবন বই মর্কেটসহ ইসলামী অন্যান্য বইয়ের দোকানগুলোতে এটি পাওয়া যাচ্ছে।

মুফতি হিদায়াতুল্লাহ আদনান অনূদিত ‘প্রাচ্যবাদ ও প্রাচ্যবিদ’: একটি তাত্ত্বিক পাঠপর্যালোচনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ