শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ব্রিটিশ প্রধানমন্ত্রী কে হত্যাচেষ্টায় এক বাংলাদেশি দোষী সাব্যস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’কে হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি নেয়ার অভিযোগে বুধবার ওল্ড বেইলি কোর্টে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এনডিটিভি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’কে হত্যা প্রচেষ্টার অভিযোগে গত বছরের ২৮ নভেম্বর নাইমুর জাকারিয়া রহমান নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ পুলিশের দাবি, টেরেসা মে’র ১০ নং ডাউনিং স্ট্রিটের অফিসের ফটকে বিস্ফোরণ ঘটানো এবং ভবনের ভেতরে ঢুকে তাকে হত্যার পরিকল্পনা করছিল নাইমুর।

ছুরি, পিপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে তাকে হত্যা করতে চেয়েছিল উত্তর লন্ডনের ২০ বছর বয়সী বাসিন্দা নাইমুর।

আরেকটি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনায় মোহাম্মদ আকিব ইমরান নামের এক ব্যক্তিকে সহায়তার অভিযোগও রয়েছে নাইমুরের বিরুদ্ধে।

২১ বছর বয়সী মোহাম্মদ আকিব ইমরান পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে। নাইমুরকে গ্রেপ্তারের সময় আকিবকেও গ্রেপ্তার করা হয়েছিল।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ