শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাউকে আমরা টেনে নির্বাচনে আনব না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও নেতুমন্ত্রী বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেক দলের রাজনৈতিক অধিকার। বিএনপি কেন, কাউকেই আমরা আগামী নির্বাচনে টেনে আনতে যাব না।

শুক্রবার (২০ জুলাই) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও বুকস্টল উদ্বোধন করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি আগামীকালের গণসংবর্ধনার প্রস্তুতি দেখতে সমাবেশস্থল পরিদর্শন করেন।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘সব দলের অংশগ্রহণে নির্বাচন আমরা চাই না, একথা কি আমরা বলছি? তবে আমরা কাউকে টেনে আনব না। গণতান্ত্রিক দেশে দলগুলো নির্বাচনে অংশ নেবে, এটা তাদের রাজনৈতিক অধিকার, করুণা নয়। বিএনপি কেন অন্যের করুণার ভর করে নির্বাচনে আসবে?’

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তারা (বিএনপি) শুধু শুধু বলার জন্য এসব কথা বলছে। আমি আবারও বলছি, বিএনপির রাজনীতিতে এখন ভাটা চলছে, এ ভাটা কবে যে জোয়ার হবে, এটা আল্লাহই ভালো জানেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আফম বাহাউদ্দিন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আজকের সমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার দাবি বিএনপির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ