শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ভারতের বাস খাদে পড়ে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরাখণ্ডের তিহরি জেলায় একটি বাস ২৫০ মিটার গভীর খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও নয় জন। বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সুলিয়াধারের কাছে হৃষিকেশ গঙ্গোত্রী হাইওয়ের উপর চাকা পিছলে খাদে পড়ে যায় উত্তরাখণ্ড পরিবহণ দপ্তরের বাসটি। সেই সময় বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। বাসটি উত্তরকাশী থেকে হরিদ্বার যাচ্ছিল।

বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন৷ এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হেলিকপ্টারে করে তাদেরকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷

উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলে দেশটির হিমাচল প্রদেশে একটি স্কুল-বাস খাদে পড়ে গিয়ে ২৬ শিশুর মৃত্যু হয়েছিল। সূত্র : ইন্ডিয়া টুডে।

আরও পড়ুন : ভারতেও নিষিদ্ধ হলো হিজাব!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ