শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। রীতিমত কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মাটফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার সকাল থেকে কলেজে মোবাইল ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ ও হতাশা প্রকাশ করেছে।

নোটিশে বলা হয়েছে, ‘আজকের পর থেকে যদি কোনো ছাত্রী ক্লাস চলাকালীন স্মার্টফোন ব্যবহার করে তাহলে ওই মোবাইল ফোন বাজেয়াপ্ত ঘোষণা করা হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে আরও বলা হয়, ‘গভীর উদ্বেগের সাথে ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, ছাত্রীরা ক্লাস চলাকালীন স্মার্টফোন ব্যবহার করছে। ফলে তাদের ক্লাসের প্রতি অনীহা দেখা দিচ্ছে, তাতে নিজের ও অন্যের লেখাপড়া চরম হুমকীর মুখে পড়ছে। এজন্য ১৮/০৭/২০১৮ ইং তারিখ থেকে কলেজ ক্যাম্পাসে ক্লাস চলাকালীন সময়ে স্মার্টফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

উল্লেখ্য যে, কোনো ছাত্রীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি অতীব জরুরী।’

jagonews24

বুধবার এই নোটিশ পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিজিটাল বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আর তাছাড়া ক্লাসে মোবাইল ফোনে কথা বলার অভিযোগও সঠিক নয়। শিক্ষার্থীরা অবিলম্বে এই নোটিশ প্রত্যাহারের দাবি জানান।

নোটিশের বিষয়ে জানতে চাওয়া হলে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময়ে মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করে। যে কারণে পড়ালেখার ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা ক্লাসে অমনোযোগী হয়ে পড়ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের মনোযোগ ফেরাতে আমরা কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছি।

আরও পড়ুন: আপনার যে ৫টি ভুল স্মার্টফোনের ক্ষতি করছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ