শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

২১ জুলাই বায়তুল মোকাররমে যুব সমাবেশ; প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২১ জুলাই শনিবার বিকাল ৩ টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত সমাবেশে প্রধান অতীথি হিসেবে যুব সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলনের আমীর, মুফতি সৈয়দ মু. রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৮ জুলাই পল্টনস্থ কেন্দ্রীয় কার্যলায় যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা নেসার উদ্দিন এর পরিচালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায়, সমাবেশ বাস্তবায়নের উপকমিটি সার্বিক বিষয় উপস্থাপন করেন, এবং পর্যালোচনা হয়।

জরুরী সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি সমাবেশে সকল শ্রেণি-পেশার যুবকদের উপস্থিত থাকার আহবান জানান।

এছাড়াও বৈঠকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব নেতা আতিকুর রহমান মুজাহিদ, রহমাতুল্লাহ বিন হাবিব, শেখ মু. নুর-উন-নাবী, মু.আজিজুল হক, আ হ ম আলাউদ্দিন, মাহবুব আলম, মু.ইলিয়াস হাসান প্রমুখ।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ