শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলামী ব্যাংক হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (ডায়াগনস্টিক টেস্টে রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান) ব্যবহার, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং সার্জিকাল সামগ্রী ব্যবহার করায় এ জরিমানা করা হয়। এ ছাড়া দুইটি প্রতিষ্ঠান বন্ধ করে দেন আদালত।

মঙ্গলবার (১৭ জুলাই) এক অভিযানে তাদের এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, অভিযানে হাসপাতালটির ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং অপারেশন থিয়েটারে কিছু ঔষধ পাওয়া যায় যেগুলোর মেয়াদ গত এপ্রিল ও মে মাসেই শেষ হয়েছে। তাই এ জরিমানা করা হয়। এ ছাড়াও একই অভিযোগে ইসলামী ব্যাংক স্পেসালাইজড হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে পল্টনের রাজধানী ডায়াগনস্টিক সেন্টার, রয়েল ডায়াগনস্টিক সেন্টার এবং ইফতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির প্রমাণ পেয়েছেন আদালত। বিদেশে গমনেচ্ছুরা সাধারণত এ তিনটি সেন্টার থেকে মেডিকেল টেস্ট করিয়ে দূতাবাসে জমা দেয়।

সারওয়ার আলম বলেন, এ তিনটি সেন্টারে ভুয়া রিপোর্ট তৈরির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে রাজধানিকে সাত লাখ ও ইফতিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি রয়েল এবং ইফতি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।

তাহাজ্জুদ নামাজের শ্রেষ্ঠ সময় কোনটি?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ