শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী ও দুই শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। উদ্ধার ও নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রোববার রাতে এমসিক্স মটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

সিনিয়র পুলিশ সুপার জাহিদ শাহের উদ্ধৃতি দিয়ে জিও টিভির প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদ শহরের মাটিয়ারির একটি জনবহুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বিয়ের যাত্রী বহন করে যাচ্ছিল। পথিমধ্যে একটি সেমি-ট্রেইলার ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে নির্বাচনের অাগে কেন এই সহিংসতা?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ