শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

পশ্চিমবঙ্গে বিজেপির সভায় প্যান্ডেল ভেঙে আহত ৬২, হাসপাতালে মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। প্যান্ডেল ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৬২ জন। আহতদের প্রত্যেককেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

সভা শেষ হতেই আহতদের দেখতে হাসপাতালে যান মোদি। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে প্রায় দশ মিনিট ছিলেন। আহতদের চিকিৎসা এবং সবরকম সাহায্যের আশ্বাসও দেন মোদি।

সোমবার মেদিনীপুর শহরে কৃষক কল্যাণ সমাবেশের আয়োজন করে বিজেপি। সেখানে প্রধান বক্তা ছিলেন নরেন্দ্র মোদী। দুপুর একটার দিকে ভাষণ দিতে মঞ্চে ওঠেন মোদি। তখনই এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জন্য রাজ্য বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবে।

মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে মোদীর সভাস্থলে মূল মঞ্চ ছাড়াও তিনটি আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। একটি মূল মঞ্চের সোজাসুজি। অন্য দুটি তার ডান ও বামদিকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল শহরে। মাটি তাই নরম ছিল। প্যান্ডেলের ভারী লোহার কাঠামো আস্তে আস্তে সেই নরম মাটিতে ঢুকে যাচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা।

সভা শেষে মেদিনীপুর থেকে কলাইকুন্ডা হয়ে বিমানে দিল্লি ফেরার কথা ছিল মোদির। কলাইকুন্ডা যাওয়ার পথে প্রধানমন্ত্রী মেদিনীপুর মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদের অনেকের মাথাতেই হাত বুলিয়ে দিতে দেখা যায় মোদিকে।

দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, প্রবল বৃষ্টির কারণে প্যান্ডেলের কাঠামো নরম মাটিতে ঢুকে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। প্যান্ডেলের লোহার কাঠামো মাথায় লেগে চার-পাঁচ জন আহত হয়েছেন। আর পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাত-পায়ে-গায়ে চোট লেগেছে।

আরও পড়ুন : বাবরি মসজিদ ইস্যুতে মোদির সমালোচনায় ওয়াইসি