শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বৈঠকটি শুরু হয়েছে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে।

পুতিন হেলসিংকিতে পৌঁছান নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে। তবে বৈঠকস্থলে ট্রাম্পের আগেই পৌঁছে যান তিনি। স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুর হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে। হেলসিংকির প্রেসিডেনশিয়াল প্যালেসে দুই নেতার আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে।

পরে এ দুই রাষ্ট্রনেতা বহুল প্রতিক্ষীত বৈঠকে বসেন। শুরুতে করমর্দন করেন তারা; তবে তাদের এই করমর্দন স্থায়ী ছিল মাত্র তিন সেকেন্ড। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, তিন সেকেন্ডের করমর্দনে দুই প্রেসিডেন্টকে চিন্তিত দেখায়। এমনকি তাদের মুখে বেশি হাসিও দেখা যায়নি।

পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে স্বাক্ষাৎ করাটা আনন্দের। বিশ্বকাপের সফল সমাপ্তি ও রাশিয়ার পারফরম্যান্সের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান ট্রাম্প। তিনি বলেন, আমি বেশ কয়েকটি খেলা দেখেছি... বিশ্বকাপের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
ট্রাম্প বলেন, আমাদের আলোচনার জন্য চীনের বাণিজ্য, দ্বিপাক্ষিক বন্ধু প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরো বেশ কিছু বিষয় রয়েছে।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমাদের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে, আমরা অনেক বছর ধরে একসঙ্গে হতে পারি নাই। আমরা একসঙ্গে পথ চলি সেটা দেখতে চায় বিশ্ব। আমাদের কাছে বিশ্বের ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র রয়েছে, এটা ভালো নয়।

বৈঠক শুরুর এক ঘন্টার অাগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৭ মিনিটে হেলসিংকির প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান পুতিন। বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ওয়াশিংটনের বোকামি ও নির্বুদ্ধিতার কারণে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ