শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় গ্রেপ্তার সৌদি নারী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় গ্রেপ্তার হয়েছেন এক সৌদি নারী।

শুক্রবার সৌদি আরবের তাইফ শহরে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সৌদি আরবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাজিদ আল-মোহাদ্দিস একটি অনুষ্ঠানে গান গাইছিলেন।

সেসময় দর্শক সারি থেকে বোরকা পড়া এক নারী দৌড়ে গিয়ে মোহাদ্দিসকে জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ছাড়িয়ে নেয়।

একজন সরকারি আইনজীবী ওই নারীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা করবেন বলে পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।

তবে এ বিষয়ে কিছু বলেননি ‘সৌদির সঙ্গীতের যুবরাজ’খ্যাত মোহাদ্দিস। এ ঘটনার পরও মঞ্চে গান চালিয়ে যান তিনি। ইরাক বংশোদ্ভূত হলেও সৌদি আরবের নাগরিকত্ব রয়েছে তার।

সৌদি আরবে ভিড়ের মধ্যে অপরিচিত পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতি নিষিদ্ধ। দেশটিতে মাদক, আধুনিক পোশাক ও লিঙ্গ পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে।

তাবলিগের দুই সঙ্কট: সমাধান কোন পথে?