বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

শাহজালাল বিমানবন্দরে আগুন, ইমিগ্রেশন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।

আগুন লাগার ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এনায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, এখনও ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছুই জানা যায়নি। আমাদের কর্মীরা আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ ইমিগ্রেশনের পাশে কয়েকটি কক্ষ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা বিভাগ সবাইকে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে গোটা টার্মিনাল ফাঁকা হয়ে যায়।

এসময় হজযাত্রীসহ শিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ