শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কোটা সংস্কার নিয়ে স্ট্যাটাস; বিশ্ববিদ্যালয় ছাত্র বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোটা সংস্কার নিয়ে নানা লেখালেখির জন্য এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর নাম মীর মোহাম্মদ জুনায়েদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে আরও তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোটা সংস্কার বিষয়ে ফেসবুকে উসকানিমূলক ও শৃঙ্খলা পরিপন্থী স্ট্যাটাসের কারণেই এই সিধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গৌতম কুমার দেবনাথের সুপারিশ অনুযায়ী এই কাজ করা হয়।

সেখানে বলা হয়েছে, গেল ১৩ জুলাই মীর মোহাম্মদ জুনায়েদ (ফেসবুকে মীর সাব্বির) ফেসবুকে কোটা সংস্কার নিয়ে উসকানিমূলক ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি স্ট্যাটাস দিয়েছেন। যা সিভাসু’র রুলস রিগার্ডিং জেনারেল ডিসিপ্লিনের ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অপরাধের গুরুত্ব বিবেচনায় মীর মোহাম্মদ জুনায়েদকে বহিষ্কার করার কথা বলা হয়েছে ওই আদেশে।

তদন্ত কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আশরাফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হলের সহকারী প্রাধ্যক্ষ শেখ ইসতিয়াক আহমেদ। কমিটিকে বলা হয় সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে।

অারও পড়ুন : কোটার পক্ষ-বিপক্ষ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ