শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

মরুসিংহ উমর মুখতারের একমাত্র ছেলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: উপনিবেশবাদী ইতালির আতঙ্ক মরুসিংহ উমর মুখতারের একমাত্র সন্তান মুহাম্মাদ উমর বৃহস্পতিবার লিবিয়ার বেনগাজীতে ৯৭ বয়সে ইন্তেকাল করেছেন।

উমর মুখতারের বংশ মানফা গ্রোত্রের কয়েকটি সূত্র জানায়, উমর মুখতারের পুত্র আলহাজ মুহাম্মাদ উমর মুখতার বৃহস্পতিবার বেনগাজীর হাদিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

সূত্রটি আরো জানায়, বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন রোগে ভূগছিলেন। একধিকবার দেশের ভেতরে ও বাইরে তিনি চিকিৎসা গ্রহণ করেন। সর্বশেষ আরব আমিরাতে তিন মাসব্যাপী তিনি চিকিৎসা নেন।

মুহাম্মাদ উমর মুখতার ১৯২১ সালে লিবিয়ার উত্তরে উয়াইলিয়াহ অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং তার মা ও নিকটজনসহ তিনি সেখানেই বসবাস করতেন।

১৯২৭ সালে তিনি তার বাবা উমর মুখতারের নির্দেশে মাকে নিয়ে মিসরে চলে যান, যাতে করে তার বাবা ইতালির দখলদারদের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে লড়াই করতে পারেন।

মুহাম্মাদ মুখতার মিসরে ১৮ বছর কাটান। ইস্কানদারিয়ার শাতেবি মাদরাসায় পাঠ গ্রহণকালে বাবার মৃত্যুদণ্ডাদেশের কথা জানতে পারেন।

বৈবাহিক জীবনে তিনি দুই বিবাহ করেন। ১৯৪২ সালে চাচাতো বোনকে বিবাহ করেন, কিন্তু কোন সন্তান না হওয়াতে ১৯৬৪ সালে ফাতেমা নামের এক নারীকে বিবাহ করেন। সেখানে তাদের সন্তান হলেও সবাই শৈশবেই মারা যান।

উমর মুখতারের পর একমাত্র তার সন্তান মুহাম্মাদ মুখতারই তার বংশ পরম্পরার মশাল ধরে রেখেছিলেন, যা বৃহস্পতিবার অস্তমিত হলো।

অন্যদিকে লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রধান ফায়েয মুসতাফা সিরাজ তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সূত্র: ডেইলি সাবাহ

বেফাকের অধীনে কাফিয়া ও ইফতা বিভাগের পরীক্ষা কবে থেকে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ