শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

এবার কেউ প্রতারণার শিকার হবেন না : ধর্মমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, পবিত্র হজব্রত পালনে যাত্রীদের ভোগান্তি, বিমানের সিডিউল বিপর্যয় কিংবা ফ্লাইট বাতিলের মতো কোনো ঘটনা এবার ঘটবে না । তিনি বলেন,  গ্যারান্টি দিচ্ছি, এবার ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেউ কোনো ধরনের প্রতারণা কিংবা ভোগান্তির শিকার হবেন না।

শনিবার (১৪ জুলাই) সকাল আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ গ্যারান্টি দেন।

মন্ত্রী বলেন, আজ রওনা হলেন, তারা সুন্দরভাবে সৌদি আরবে পৌঁছবেন বলে আশা করছি। তারা যেন সুষ্ঠুভাবে হজ শেষে দেশে ফিরতে পারেন, সে প্রত্যাশাও থাকল।

মতিউর রহমান আরও বলেন, এবার হজের আয়োজন সুন্দরভাবে করা হয়েছে। এজন্য সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা তার নেতৃত্বে কাজ করছি।

আরও পড়ুন : এক নজরে পবিত্র হজের এ টু জেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ