শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

৩ দিনের সফরে ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশেষ বিমানে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাকে অভ্যর্থনা জানান।

ঢাকায় আগামী রবিবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকটি শনিবার হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ‘রিভাইজ ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি সংশোধন হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

আগামীকাল শনিবার সকালে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন। এরপর সকাল ১১টার দিকে তিনি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করবেন। দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে তিনি একটি ফরেনসিক ল্যাব উদ্বোধন করবেন। রাতে বিজিবি সদর দপ্তর পিলখানায় তাঁর ডিনারে অংশগ্রহণের কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যোগ দিতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল আসছে। অন্যদিকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আরও পড়ুন : যেসব ইস্যুতে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ