শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু   বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

রাসুল সা. যেভাবে চুলের পরিচর্যা করতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাথার চুল আল্লহপাকের এক বিশেষ নিয়ামত। এই চুল মানুষকে গরম ও ঠাণ্ডা থেকে রক্ষা করে। আবার এই চুল মানুষকে এক প্রকার সুন্দর অবায়বে উপস্থাপন করে। চুলে মানুষের চেহারার আকর্ষণ সৃষ্টি করে।

মানুষের স্বভাবজাত চাহিদা হলো তার চুল থাকা। তাই ইসলাম চুল কাটারও অনুমতি দিয়েছে আবার চুল রাখারও অনুমতি দিয়েছে। স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ই চুল রাখতেন এবং জীবনে কয়েকবার তিনি মুণ্ডনও করেছেন।

একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাফরের (রা.) ছেলের মাথা নিজ হাতে মুণ্ডন করে দিয়েছেন। (আবু দাউদ) তবে এই ক্ষেত্রে ইসলাম রুচিশীল মূলনীতি নির্ধারণ করে দিয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ চুল রাখলে যেন যত্ন করে রাখে। (আবু দাউদ) অবশ্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় চিরুনি করা এবং সাজসজ্জা করার ক্ষেত্রে বাড়াবাড়িকে পছন্দ করতেন না। তবে বিরতি দিয়ে মাথায় চিরুনি করতে বলেছেন।

আবু কাতাদাহর রা. একটি বর্ণনা থেকে জানা যায়, তার চুল বড় ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিদিন চিরুনি করতে বলতেন। (নাসাঈ)

হজরত আনাস রা. থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় অত্যধিক তেল ব্যবহার করতেন। (শামায়েলে তিরমিযি) মাঝে মধ্যে উম্মুল মুমিনীনগণও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় চিরুনি করে দিতেন। (বুখারি) তাই মাথায় তেল ব্যবহার করা সুন্নাত বলার অনুমতি রয়েছে।

আরও পড়ুন : দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ