বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পাকিস্তানে নির্বাচনী জনসভায় বিস্ফোরণে প্রার্থীসহ নিহত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানে নির্বাচনী প্রচারণার মিছিলে জঙ্গিদের বোমা হামলায় আওয়ামী পার্টির প্রার্থী মীর সিরাজ রাইসানিসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, শুক্রবার দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।

সিরাজের নির্বাচনী প্রাচরণার জন্য আয়োজিত একটি ছোট সভায় ওই বোমা বিস্ফোরন ঘটে।

সিরাজ বালুচিস্তানের চিফ মিনিস্টার নওয়াব আসলাম রাইসানির ছোট ভাই।

আহতদের মাস্টুংয়ের হাসপাতালে নেয়া হয়েছে। আহত সিরাজকে কুয়েটায় স্থানান্তরের সময় তিনি মারা যান।

বালুচিস্তানে পিএমএল-এনের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বছরের মার্চে বিএপি গঠন করা হয়

আগামী ২৫ জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। গত দুই দিন আগেও নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন : নওয়াজ ফিরলেই নেওয়া হবে কারাগারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ