বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন ১৩ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগামী ১৩ জুলাই শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। তার এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ঢাকার বাইরে রাজশাহীতেও যাবেন তিনি।

কর্মকর্তারা বলছেন, সেখানে তিনি দু'দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন।

ধারণা করা হচ্ছে, রাজনাথ সিংয়ের এই সফরকালে সীমান্ত এলাকায় মাদক ও নারী-শিশু পাচারের মতো অপরাধ, হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে কথাবার্তা হতে পারে।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে বাংলাদেশে আসছেন যখন বিএসএফের সৈন্যদের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে।

আইন ও শালিস কেন্দ্র বলছে, এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গত ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে শারীরিক নির্যাতনে তিনজন নিহত হয়েছে এবং গুলিতে কেউ নিহত হয়নি।

কিন্তু ২০১৭ সালে সীমান্তে নিহত হয়েছিল ২৫ জন। তাদের মধ্যে ১৮ জনের প্রাণহানি ঘটেছিল বিএসএফের জওয়ানদের গুলিতে। ২০১৬ সালে নিহত হয়েছে ৩০ জন এবং ২০১৫ সালে ৪৬ জন।

তবে এ বছর যে তিনজন নিহত হয়েছে তারা ঠিক কী ধরনের নির্যাতনে মারা গেছে সেসব কারণের কথা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন : মোবাইল পাশে নিয়ে ঘুমালে যে ক্ষতি হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ