শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

খালেদার ব্রিটিশ আইনজীবীকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি লন্ডন থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি না নিয়ে লন্ডনের ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেয়।

ভারতে লর্ড কার্লাইলের অভ্যর্থনা টিমের পক্ষ থেকে লুবনা আসিফ এসব তথ্য সাংবাদকদেরকে নিশ্চিত করেছেন।

লুবনা আসিফ বলেন, ভারতে লর্ড কার্লাইলের আজ বৃহস্পতিবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হচ্ছে। তিনি আরও জানান, লর্ড কার্লাইলের ভারতীয় ভিসা ছিল, কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানিয়েছে- তার সেই ভিসা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এর আগে তারা জানিয়েছিলেন, দিল্লির লা মেরিডিয়ান হোটেলে বৃহস্পতিবার বেলা দেড়টার সময় লর্ড কার্লাইল সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। কিন্তু তাকে ফিরে যেতে হলো আবার লন্ডনে।

;দেশে রোহিঙ্গা আছে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ