রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় প্রার্থীসহ নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পাকিস্তানের পেশোয়ার শহরে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন প্রার্থীসহ অন্তত ২০জন। খবর ডন

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫৪ জন সাধারণ মানুষ।

গতকাল মঙ্গলবার রাতে তালেবানবিরোধী হিসেবে পরিচিত রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

নিহত প্রার্থীর নাম ব্যারিস্টার হারুন বিলোয়ার। তিনি প্রাদেশিক বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন বলে জানা যায়। তার পরিবার পেশোয়ারে এএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল।

পুলিশ জানায়, হারুন বিলোয়ার রাতে পেশোয়ার শহরের একটি সমাবেশে তার সমর্থকদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। তখনই ওই সভায় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটানো হয়।

এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র আগামী ২৫ জুলাইয়ের এ নির্বাচন উপলক্ষে নিরাপত্তাজনিত হুমকির কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সেনা অধিদপ্তর।

সূত্র: ডন নিউজ

সৌদিতে আফগান বিষয়ক ওআইসির ‘ওলামা সম্মেলন’ শুরু আজ

https://www.youtube.com/watch?time_continue=2&v=z5uAMoivnRY


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ