রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

তাজমহল বন্ধ করে দেয়ার হুমকি ভারতীয় অাদালতের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুধুমাত্র ভারতের নয়, তাজ মহল পরিচিত সারা বিশ্বে। দুনিয়ার সপ্তম আশ্চর্যের একটি এই শুভ্র স্মৃতিসৌধ।ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনা রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা বন্ধ করে দেয়ার হমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর এবেলার

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার,এক শুনানিতে সুপ্রিম কোর্ট অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে এমনটাই ঘোষণা করে। পাশাপাশি এও বলে যে, ৩১ জুলাইয়ের পর থেকে প্রতি দিন এই মামলার শুনানি হবে।

তাজের রক্ষণাবেক্ষণ নিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। পরিবেশ দূষণের ফলে শ্বেতশুভ্র তাজে হলদে ভাব দেখা গিয়েছল বেশ কয়েক বছর আগেই। বর্তমানে সবুজ ও লালচে রঙের প্রলেপ পড়েছে।

সর্বোচ্চ আদালত এই নিয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি প্রকাশ করেছে। বিচারপতিদের মতে, তাজ দর্শনে দেশে যে সংখ্যায় বিদেশি পর্যটক আসে, তাতে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে বাধ্য। আর তাকেই কিনা অবহেলা করছে উত্তর প্রদেশ সরকার।

তাজের গুরুত্ব বোঝাতে, প্যারিসের আইফেল টাওয়ারকে একটি সামান্য টিভি টাওয়ারের সঙ্গে তুলনা করে সর্বোচ্চ আদালত। বিচারপতিরা বলেন, আইফেল টাওয়ার দেখতে আট কোটি পর্যটক যায় প্যারিসে। তাজ দর্শনে এই সংখ্যা আরও অনেক বেশি হওয়া উচিত।

আরও পড়ুন : তাজমহল মসজিদে বহিরাগতদের জুমার নামাজে নিষেধাজ্ঞা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ