বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সৌদিতে আফগান বিষয়ক ওআইসির ‘ওলামা সম্মেলন’ শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের মক্কায় সৌদি সরকার ও ওআইসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক ওলামা সম্মেলন ও আফগানিস্তান শান্তি আলোচনা’ শীর্ষক সেমিনার শুরু হচ্ছে আজ।

২ দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল-ওসাইমিন, সৌদি আরবের ধর্মমন্ত্রী ড. আব্দুল্লাহতিফ নিস আব্দুল আজিজ আশ-শাইখসহ ওআইসি অন্তর্ভুক্ত ৫৭টি দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেমার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আয়োজিত সেমিনারে আফগানিস্থানে চলমান সংকট নিরসণে করণীয় ও মুসলিম বিশ্বে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনা ইত্যাদি বিষয়ে বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম আলোচনা করবেন।

সম্মেলনে মিশরের প্রধোন মুফতি শাউকি ইব্রাহিম আল্লাম ‘সন্ত্রাসবাদ ও চরমপন্থা’ মোকাবেলায় মুসলিম বিশ্বের করণীয় বিষয়ে আলোচনা করবেন।

এদিকে, ওআইসি আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

সম্মেলনে যোগ দিতে সোমবার রাতেই সৌদিআরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

বুধবার মক্কায় অবস্থিত আস-সাফা প্যালেস এ অনুষ্ঠিত ওআইসির আন্তর্জাতিক এই সম্মেলন শেষ হবে।

সূত্র : আরব নিউজ।

আরও পড়ুন : আমার বাবাই আমার সাহিত্যের শিক্ষক ও দীক্ষাগুরু

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ