বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০, আহত ৭৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারি বর্ষণ ও ভূমিধসের ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

প্রেসিডেন্ট এরদোগান স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রণালয় থেকে তথ্য জেনে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা- গেছে জরুরি বিভাগের লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন তুর্ক বলেছে, একটি ব্রিজ ধ্বসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য রক্ত দানের আবেদন জানিয়েছে।

আজ শপথ নিচ্ছেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ