বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

ঢাবি এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতরা অবস্থান, চলাচল বা কোনো কার্যক্রম চালাতে পারবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঢাবি এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ঠেকাতে বৃহস্পতিবার রাতে প্রভোস্ট কমিটি এক বৈঠকে সিদ্ধান্তটি গ্রহন করেছে।

প্রভোস্ট কমিটি ঢাবি ক্যাম্পাসে অনুমতি ছাড়া শিক্ষার্থীদের অভিভাবক বা অতিথিদের অবস্থানও নিষিদ্ধ ঘোষনা করেছে।

ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের সভা, মিটিং, বক্তব্য প্রদানকেও এ নিষেধাজ্ঞার আওতাধীন করেছে কমিটি। কোটা সংস্কারের আন্দোলনকারীদের মধ্যে চরমপন্থীরা ঢুকে পড়ছে বলে অভিযোগ এনে কমিটি এ সিদ্ধান্ত বাস্তবায়নের আহবান জানিয়েছে ঢাবি শিক্ষার্থীদের প্রতি।

ঢাবি প্রক্টর অধ্যাপক  গোলাম রাব্বানী ব‌লেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।  শিক্ষার্থী-শিক্ষক, পু‌লিশ সবার সহযোগিতা কামনা করছি। ক্যাম্পাসের নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

১৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

এসএস