মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, দেশের সর্ববৃহৎ ঈদগাহ শোলাকিয়ার ইমাম, বাংলা ভাষার পন্ডিত, লেখক।
সম্প্রতি বিশ্বব্যাপী আলোচিত জঙ্গিবাদবিরোধী লক্ষাধিক আলেমের ফতোয়া সংগ্রাহক ও সংগঠক।
‘ইকরা বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক তিনি। জমিয়তুল উলামা বাংলাদেশ এর চেয়ারম্যান। সামাজিক সংগঠন ইসলাহুল মুসলিমীন প্রতিষ্ঠা করে সমাজের দরিদ্র অবহেলিতের মধ্যে কাজ করছেন দীর্ঘ দিন যাবত। তার কর্মগত পরিচয় বহুবিধ। চিন্তার স্তর গভীর, পদক্ষেপ কৌশলী। তার লেখালেখি, বেড়ে ওঠা, সমকালীন সাহিত্য-সংস্কৃতি ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব ও তরুণ সাংবাদিক আমিন ইকবাল।
আওয়ার ইসলাম : আপনার পছন্দের কাজ কী যা নেশা মনে হয়?
মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ : পছন্দ বা নেশার কাজ বয়সের সঙ্গে পরিবর্তন হয়েছে। কৈশোর সময়ে ইচ্ছা এবং উচ্চাশা ছিল বাংলা সাহিত্যে চূড়ান্ত স্থান দখল করব। বর্তমানে আমার নেশা হলো কোরআন শরিফের তাফসির এবং রাসুল সা.-এর সিরাতের ওপর দুটি কাজ শুরু করেছি, তা শেষ করা। আমি রাসুল সা.-এর সিরাতকে মানবতার চূড়ান্ত রূপ হিসাবে তুলে ধরতে চাই। এমনকি জিহাদেও মানবিকতার কী রূপ প্রকাশ পেয়েছেÑ তা তুলে ধরতে চাই।
আওয়ার ইসলাম : লেখিয়েদের জন্য নিজস্ব পাঠশালা আবশ্যক, আপনার ব্যক্তিগত পাঠশালা কতটা সমৃদ্ধ?
মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ :: ব্যক্তিগত লাইব্রেরি বলতে আমার শৈশব, কৈশোর এবং যৌবনেরর প্রারম্ভে কিশোরগঞ্জে পাবলিক লাইব্রেরি এবং জামিয়া ইমদাদিয়া মাদরাসার লাইব্রেরিটি ছিল। দুটো লাইব্রেরি-ই আমার জন্য অবাধ ছিল। কর্তৃপক্ষ আমাকে এত ভালোবাসতো, যখনই পড়তে যেতাম, আমাকে সুযোগ করে দিত। সহযোগিতা করত। সাহস দিত। অনেকের ধারণা, বিশেষ করে লাইব্রেরির তত্ত্বাবধায়ক বলতেন, ‘কিশোরগঞ্জের এমন কোনো লোক নেই, যে কিশোরগঞ্জের পাবলিক লাইব্রেরির সব বই পড়েছে, তবে ফরিদ মাসউদ ছাড়া। সে এই লাইব্রেরির সবগুলো বই একে একে পড়েছে।’ আমি আসলে ওইভাবে পড়িনি। আমার পড়তে ভালো লাগতো, তাই পড়তাম।
আওয়ার ইসলাম : পড়ার নেশা তৈরি হলো কীভাবে?
মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ : মানুষের সাধারণত কোনো না কোনো বন্ধু থাকে। কিন্তু আমি স্বভাবগতভাবে একাকিত্ব পছন্দ করি। তাই বইকেই আমার বন্ধু বানিয়ে নিয়েছিলাম। যাতে আমার সঙ্গী হয়। ওভাবেই পড়ার নেশা তৈরি হয়।
আওয়ার ইসলাম : জীবনে লাইব্রেরিকেন্দ্রিক কà