বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কানাডায় প্রচণ্ড তাপে মৃতের সংখ্যা ৫৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডায় প্রচণ্ড দাবদাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।

তীব্র দাবদাহে শুধুমাত্র মন্ট্রিল শহরেই ২৮ জনের মৃত্যু হয়েছে। কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতা বিরাজমান রয়েছে।

এ কারণে গরমে জনগণের নাভিশ্বাস বেড়ে গেছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে। স্থানীয় কর্মকর্তারা জানান, গত কয়েক দশকের মধ্যে কুইবেকে এটাই সবচেয়ে তীব্র দাবদাহ।

স্থানীয় প্রশাসন থেকে জনগণকে প্রচুর পানি পান করার এবং অতিরিক্ত রোদে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। মন্ট্রিলের মেয়র জানান, সর্বশক্তি প্রয়োগ করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ