বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


প্রশংসায় ভাসছে প্রতিবাদী সেই কুকুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
আওয়ার ইসলাম

অন্যায় দেখে চোখ বুজে বসে থাকাই এই সময়ের বেশির ভাগ মানুষের উদাহরণ। সেখানে রাস্তার এটো খাওয়া একটা পশুকে মানবতাবাদী হতে দেখলে কার না ভালো লাগে। তাই তো ফেসবুকজুড়ে প্রশংসায় ভাসছে একটা কুকুর। হাজার মানুষের লেখার কারণ হচ্ছে তার আচরণ ও প্রতিবাদী মানসিকতা।

গত ৪ জুলাই কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর শহীদ মিনার চত্বরে মানববন্ধন করলে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর চরাও হয়। এ সময় বিবিসির ক্যামেরায় তোলা একটা ছবিতে দেখা যায় একটি কুকুর ছাত্র নির্যাতনকারীর দিকে তেড়ে আসছে। এ ছবিটিই ভাইরাল হয়ে গেছে ফেসবুকে।

চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চলছে কয়েক মাস ধরেই। রমজানের আগে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের আশ্বাস দিলেও সেটি কার্যকরের কোনো তাগিত দেখা যায়নি। ফলে ঈদের পর পর ফের আন্দোলনের ডাক দেয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেটি দমন করতে মরিয়া হয়ে পড়ে ছাত্রলীগের কর্মীরা। যদিও সংগঠনটি সাধারণ ছাত্রদের নির্যাতনে জরিত নয় বলে বক্তব্য দিয়েছে।

কোটা আন্দোলন তীব্র হতে থাকায় গত সপ্তায় এ আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েকজনকে গ্রেফতার করে প্রশাসন। এছাড়া গত ৩০ জুন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলায় গুরুতর আহত হন আন্দোলনের আহ্বায়ক নুরুল হক নুরু, রাশেদ খানসহ কয়েকজন।

শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় সাধারণ মানুষও চরম হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তেমনিই একজন মুফতি হুজাইফা, যাকে রিকশা থেকে নামিয়ে দলবেঁধে পেটানো হয়েছে।

কোটা আন্দোলনকারীদের উপর নির্যাতনের এসব চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশ পেতে থাকলে ক্ষোভ বাড়ে সাধারণ মানুষের। কারণ কোটা সংস্কারকে যৌক্তিক দাবি মনে করে দেশের অধিকাংশ মানুষ।

তবে শুরু থেকেই একটা সুশীল শ্রেণি মুটেই মুখ খুলছেন না। এ নিয়ে তীর্যক মন্তব্য ও ট্রল করতে ছাড়েনি ফেসবুকাররা। যে কারণে প্রতিবাদমুখর কুকুরের ছবিটি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

মাহবুবুর রহমান তালুকদার ছবিটি শেয়ার করে লিখেছেন, “ছবিটিতে একটি প্রতিবাদী কুকুর দেখা যাচ্ছে, যার ভেতরেও একটা মূল্যবোধ আছে। যার সামান্যতম হয়তো কুকুরের চারপাশের মানুষরূপী হায়নাগুলোর মধ্যে নেই।

কুকুরটি কিন্তু শিখিয়ে দিয়েছে প্রতিবাদ করতে হয়, ভয় পেয়ে মুখ বুঝে সহ্য করতে হয় না ।কুকুরটাও অবাক হয়ে হয়তো চিৎকার করে বলছে, এই দেখি আমার চেয়ে হিংস্র, আমার চেয়েও নিকৃষ্ট !”

ওসমান গনী রুবেল লিখেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর নৃশংস হামলা, নিস্তব্ধ মানবতা! সাহসà§