শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসরায়েলি সেনাদের গুলিতে একদিনে শহিদ ২২ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ফিলিস্তিনি ভূখণ্ড দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের বিক্ষোভকারীদের
ওপর ইসরায়েলি বাহিনী শুক্রবার আতর্কিত হামলা চালায়।

আনাদোলু এজেন্সির বরাতে জানা যায় ইসরায়েলি বাহিনীর এ আতর্কিত হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন বলে জানায় বিক্ষোভকারী মুহাম্মদ জামাল আবু হালিমা, আশরাফ আল-কাইদরা।

এছাড়া ইসরায়েলিদের লাইভ বুলেট ও গ্যাস ক্যান্টিসার হামলায় ৩৯৬ ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানায় তারা।

ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক জারি করা একটি লিখিত বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিরা তাদের দিকে গুলি ছোঁড়ার কারণে পাল্টা তারা আক্রমণ চালায়।

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে চলে আসা এ সহিংসতািয় এ পর্যন্ত ১৩৭ ফিলিস্তিনি বিক্ষোভকারী শহীদ হয়েছেন। আর হাজার হাজার আহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে।

আনাদোলু এজেন্সি থেকে অনুবাদ 

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ