বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

২৯ মাদরাসা থেকে কেউ পাশ করেনি; পরীক্ষা দেয়নি ৮ টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সমাপনী পরীক্ষায় ২৯ টি মাদরাসার কেউ পাশ করেনি। ৫ জুলাই সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়ার ২য় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফর প্রকাশ করা হয়।

২য় কেন্দ্রীয় পরীক্ষায় ২০,৭৪৯ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ছাত্র ১৪,৭৪৭ জন ছাত্রী ৬০০২ জন। মুমতাজ (স্টারমার্ক) পেয়ে পাশ করেছে ৭১৫ জন। ছাত্র ৬৫৬ ও ছাত্রী ৫৯ জন।

২০,৭৪৯ শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়নি ৪,৮৮৬ জন। ২৯ টি মাদরাসা থেকে কেউ পাশ করেনি। এর মধ্যে পুরুষ মাদরাসা ১৫ টি। বাকি ১৫ টি মহিলা মাদরাসা।

সবাই মুমতাজ এমন মাদরাসা আছে ১টি। জামিয়া হামিউচ্ছুন্নাহ (কাচারী মাদরাসা), পূর্বধলা, নেত্রকোনা। তবে এখান থেকে ১ জন শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এছাড়া সবাই মুমতাজ মার্ক পেয়ে পাশ করেছে এমন মাদরাসা নেই।

কেউ পাশ করেনি এমন মাদরাসাগুলো হলো- জামিয়া রশিদিয়া এনায়েতুল উলুম (মোল্লাপাড়া) দক্ষিনখান, ঢাকা। ২ জন শিক্ষার্থী, ১ জন ফেল ১ জনের স্থগিত।

রামপুর জামেয়া ইসলামিয়া কাসেমুল উলূম মাদরাসা, রামপুর, দেবিদ্বার, কুমিল্লা। ৩ জন শিক্ষার্থী সবাই রাসিব।

হযরত মাদারী শাহ (রহ.) মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া, রায়গড়, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। ১৭ জন ছাত্রীর সবাই রাসিব।

জামিয়া আবু হানিফা বাংলাদেশ, ইকুরিয়া টিলাপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। ৩ জন শিক্ষার্থীর ২ জন পরীক্ষা দেয়নি, ১ জন রাসিব।

জামিআ রাহমানিয়া আরাবিয়া মহিলা মাদরাসা, হেমায়েতপুর, সাভার, ঢাকা। ৬ জন শিক্ষার্থীর সবাই রাসিব।

বাগে জান্নাত মহিলা মাদরাসা, খোলামোড়া, আটি, কেরানীগঞ্জ, ঢাকা। ২ জন শিক্ষার্থীর সবাই রাসিব।

জামিয়া কুরআনিয়া তালিমিয়া মাদরাসা ও এতিমখানা, বাউনিয়া বাধ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা।
৩ জন শিক্ষার্থী ৩ জনই রাসিব।

জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতেমাতুজ্জোহরা (বালক), পূর্ব মাইজভান্ডার, ফটিকছড়ি, চট্টগ্রাম। ৩ জন শিক্ষার্থীর ৩ জনই রাসিব।

জামিয়া ইসলামিয়া সালথা মাদরাসা, সালথা, ফরিদপুর। ১ জন শিক্ষার্থী রাসিব।

জামিয়া নুরীয়া কওমিয়া বালিকা মাদরাসা, ইসলামনগর, রাজারহাট, যশোর ইসলামনগর, রাজারহাট, যশোর। ২ জন শিক্ষার্থীর ১ রাসিব ১ জন পরীক্ষা দেয়নি।

জামিয়াতুল ইমাম আল-বুখারী তালুকদার পাড়া বহুমুখী মাদরাসা সদর, সিলেট। ৭ জন শিক্ষার্থীর ৬ জন রাসিব, ১ জন পরীক্ষা দেয়নি।

স্বল্পমূল্যে মাদ