বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশী প্রবাসীদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা ‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’ বাস দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা খেলাফত মজলিসের স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন: জমিয়ত বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : মুসলমান মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি পরিপূর্ণ আদব দেখাবে। তিনি আল্লাহর শেষ নবী; যাকে আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে আদবের দিকগুলো হলো,

১. তার আদেশের আনুগত্য করা এবং তিনি যে সকল কাজ থেকে নিষধ করেছেন এবং সতর্ক করেছেন, সেগুলো থেকে বিরত থাকা ।
২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসা।
৩. তাঁর সুন্নাতের অনুসরণ করা।

৪. তাঁর আনীত বিধান জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেন,
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

“কক্ষণও নয়, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তাদের বিবাদমান বিষয়ে আপনাকে বিচারক মানবে, এবং আপনার দেয়া ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোন খুঁত পাবে না, এবং সে ফায়সালা সন্তুষ্টচিত্তে মেনে নেবে।”
-সূরা নিসা: ৬৪

৫. তাঁর সাহাবী ও বন্ধুদেরকে ভালবাসা এবং তাদের শত্রুদেরকে ঘৃণা করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ