বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারতে শিশু বিক্রির অভিযোগে মাদার তেরেসার ৩ নারীকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটিতে কর্মরত এক নারীকে মাত্র ১৪ দিন বয়সী একটি শিশুকে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রটির আরো দুই নারীকর্মীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। মাদার তেরেসার নামে কলঙ্ক এঁকে মিশনারির নারীরা শিশু পাচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঝাড়খন্ড রাজ্যের শিশু কল্যাণ কমিটি (সি ডবলিউ সি) এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ এ অভিযোগের ভিত্তিতে ওই নারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পুলিশ বিক্রি হওয়া শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। হারিয়ে যাওয়া শিশুদের তালিকা বানিয়ে তদন্তে নামবে বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ।

সেন্টারটি থেকে ১ লক্ষ ৪০ হাজার ভারতীয় রুপি (প্রায় ২১৫০ মার্কিন ডলার) উদ্ধার করেছে ঝাড়খণ্ড পুলিশ, যা শিশু বিক্রির টাকা বলে তাদের সন্দেহ।

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ