শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দারায় সিরীয় শরণার্থীদের সংখ্যা ২ লাখে ঠেকেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : সিরিয়া সরকারের আক্রমণের মুখে জর্ডান ও ইসরায়েলের সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর দারায় ঠায় নেয়া শরণার্থীদের সংখ্যা বেড়ে দুই লাখে ঠেকেছে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) এ তথ্য জানিয়েছে।

এসএনএইচআর এক প্রতিবেদনে দেখিয়েছে, রাশিয়ার সহযোগিতায় সিরিয়া সরকারের হামলায় গত ১৫ জুন থেকে ৩০ জুনের মধ্যে ২১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৫ জন শিশু ও ৪৩ জন নারীও আছেন।

সিরিয়া সরকারের প্রবল আক্রমণের মুখে হাজার হাজার সাধারণ মানুষ জর্ডান-ইসরায়েলের নিকটবর্তী সীমান্তের দিকে ছুটে চলেছেন, খবর আল আরাবিয়ার।

বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মান কর্তপক্ষ এক বিবৃতিতে বাস্তুচ্যুত সিরিয়ান শরণার্থীদের সহায়তার ব্যাপারে জাতিসংঘকে সমর্থন করার কথা বললেও সীমান্ত উন্মুক্ত করে দেয়া ছাড়া তাদের সহায়তায় ভূমিকা পালন করা অসম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েকদিনে বাশার আল আসাদ সরকারের বিমান ও গেরিলা হামলার মূল টার্গেটে রয়েছে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর দারা। সরকারি বাহিনী দারার বুশরা আল হারির ও নাহাতা শহর দখল করে দারার উপকূলে ঢুকে পড়েছে।

সূত্র : আল আরাবিয়া

রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীকে যেসব আশ্বাস দিলেন কিম-গুতেরেস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ