শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিএনপির সঙ্গে কাদের সিদ্দিকীর জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাসাইল পৌরসভা নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি। নীতিনির্ধারণী পর্যায় থেকে এ সিদ্ধান্ত পেয়ে দলটির নেতাকর্মীরা কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীর পক্ষে কাজ করা শুরু করে দিয়েছেন।

বুধবার রাতে পৌরসভার নির্বাচন নিয়ে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের যৌথ সভাও অনুষ্ঠিত হয়।

কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ সরকারের নৈরাজ্য বন্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যদি আবার ভোট গণনা করা হয়, তাহলে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থী বিজয় হবেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘যে বিচারক খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে। একসময় হয়তো তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

সভায় জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সভা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের মেয়র প্রার্থী রাহাত হাসান টিপুর সমর্থনে উপজেলা সদরে মিছিল বের করেন।

আরও পড়ুন : অক্টোবরে হতে পারে নির্বাচনকালীন সরকার : কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ