মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘বোরকা নিষিদ্ধ, পরবর্তী পদক্ষেপ মসজিদ বন্ধ করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল মঙ্গলবার ইউরোপের নেদারল্যান্ডসে বোরকা নিষিদ্ধ হয়েছে। বোরকা নিষিদ্ধের ঘোষণা আসার পরই দেশটির কট্টর ডানপন্থী দল ফ্রিডম পার্টির রাজনীতিক গিয়ার্ট ওয়াল্ডাস বলেছেন, নেদারল্যান্ডসকে ইসলামমুক্ত করার এটি প্রথম পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপ হবে দেশের সব মসজিদ বন্ধ করে দেয়া।

অবশ্য নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের নারীদের পোশাক পরিধানের স্বাধীনতা পুরোপুরি বহাল থাকবে। তবে শুধু বোরকা ও নিকাব নিষিদ্ধ। তবে হিজাব এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শুধুমাত্র গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।

মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে নেদারল্যান্ডস পার্লামেন্টের উচ্চকক্ষ বোরকা নিষিদ্ধ বিলে চূড়ান্ত অনুমোদন দেয়। নিষেধাজ্ঞা বিষয়ক বিবৃতিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোসহ সরকারি ভবনে মুখ ঢাকা যাবে না। শুধু হিজাব পরার অনুমতি থাকবে।

তবে রাস্তায় হেঁটে চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। যে কেউ বোরকা-নিকাব পরে রাস্তায় বের হতে পারবে। কিন্তু পুলিশ চাইলে যে কোনো নারীকে বোরকা খুলতে বলতে পারবে।

আলেম সাংবাদিক কেন প্রয়োজন?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ