মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের প্রবাসী শাখার ঈদ পুনর্মিলনী সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মঈনুদ্দীন, আরব আমিরাত:  রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শাখার ঈদ পুনর্মিলনী ও আরব আমিরাত প্রবাসী শাখার কার্যকরী পরিষদ গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল ১৬ জুন (শনিবার) দুবাই আবিরের B&B রেস্টুরেন্ট হলরুমে সফলতার সাথে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন, আরব আমিরাত শাখার সভাপতি মুহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী রুবেল গহিরা ও মহাসচিব মাওলানা মঈনুদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংযুক্ত আরব আমিরাত বিজনেস কাউন্সিল এর কার্যকরী সদস্য ও আরব আমিরাত প্রবাসী শাখার প্রধান পৃষ্ঠপোষক জনাব মুহাম্মদ ওসমান ।

আরব আমিরাত প্রবাসী শাখার সহসভাপতি মাওলানা রাশেদ নূর এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে মুল্যবান বক্তব্য রাখেন, রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বন্ধু ফোরাম ও দক্ষিণ চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতি’র সম্মানিত সভাপতি, জনাব এম. এ. খায়ের নিজামী, বাংলাদেশ বন্ধু ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, আজকের পত্রিকার সম্পাদক জিয়াউল হক ঝুমন, বাংলাদেশ বন্ধু ফোরামের সিনিয়র সদস্য, মাওলানা আতাউল্লাহ, রাউজান ইসলামী নবজাগরণ আরব আমিরাত প্রবাসী শাখার কার্যকরী পরিষদের মুহাম্মদ মঈনুল ইসলাম, মাওলানা হাফেজ জাকের হোসেন, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা রাশেদ নূর, মুহাম্মদ এরশাদ সোবহান, মাওলানা মঈনুদ্দীন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য জনাব নুরুল আজিম, মুহাম্মদ ফারুক হোসেন, মুহাম্মদ আব্দুর রহমান,মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নিজাম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আলাউদ্দিন,মুহাম্মদ লোকমান, মুহাম্মদ ওমর, মুহাম্মদ মঈনুদ্দীন মেখল প্রমুখ ।

অনুষ্ঠানের বিশেষ সহযোগী ছিলেন, আরব আমিরাতের সর্বসাধারণের প্রাণপ্রিয় সামাজিক সংগঠন “বাংলাদেশ বন্ধু ফোরাম” এর নেতৃবৃন্দ।