বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপনের আহবান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে ঈদ সার্থক করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, নিজের ঈদ আনন্দ অন্যের মাঝে ছড়িয়ে দিন।

শনিবার (১৬ জুন) বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষ ভোগ করতে পারে সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, নিজের আনন্দকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারলে রমজান ও ঈদুল ফিতর তাৎপর্যপূর্ণ হবে।

ইসলামের সুমহান বাণী ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডুকতার কোনো স্থান নেই। ইসলাম ধারণ করে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরম সহিষ্ণুতা, সাম্য ও বিশ্বজনিন কল্যাণ।

অনুষ্ঠান থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান আবদুল হামিদ।

বঙ্গভবনে সকাল ১০টার দিকে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশেদা খানম। এসময় রাষ্ট্রপতির পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বঙ্গভবনের দরবার হলে লুচি, পোলাও, গরু ও মুরগির মাংস, দই এবং বিভিন্ন রকম মিষ্টান্ন আপ্যায়ন করা হয় অতিথিদের।

বঙ্গভবনে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কূটনীতিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ধর্মীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

স্বামীর লাশ সামনে হাসপাতালে শাবানার ঈদ

এসএস