শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আসামির সঙ্গে গোপন বৈঠক, তুরিন আফরোজের বিরুদ্ধে সিদ্ধান্ত এ মাসেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির সঙ্গে গোপন বৈঠক করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে চলতি মাসেই।

আইনমন্ত্রী আনিসুল হক রোববার (১০ জুন) সচিবালয়ে অধস্তন আদালতের বিচারকদের এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি যে পদে আছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে তার ব্যাপারে আবেগ নির্ভর কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

জানা যায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গত ২৪ এপ্রিল গ্রেফতার করা হয়। পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।

গ্রেফতারের আগে মামলাটি পরিচালনার দায়িত্ব তাকা প্রসিকিউটর তুরিন আফরোজ ওয়াহিদুল হককে মোবাইল ফোনে যোগাযোগ করে সাক্ষাৎ করতে চান। তাকে যে কোনো দিন আটক করা হতে পারে বলেও তিনি কথোপকথনকালে জানান।

তারা দুজনে দুটি বৈঠক করে ওয়াহিদুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং তাকে গ্রেফতারের আদেশের অনুলিপি নিয়েও আলোচনা করেন।

যুদ্ধাপরাধ মামলা থেকে তুরিন আফরোজের অব্যাহতি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ