শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এবার ঈদে রাস্তায় যানজট থাকবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ঈদে ঘরে ফেরা মানুষ যানজটে পড়বেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এবার সড়কের অবস্থা ভালো।

রাস্তায় কোনো সমস্যা হলে তিনি ঘটনাস্থলে ছুটে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

শনিবার (৯ জুন) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) কার্যালয়ে সড়কের নানা পরিস্থিতি তুলে ধরে একথা বলেন তিনি।

যাত্রীদের পথচলা নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিমও গঠন করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবার হাইওয়েতে অতিরিক্ত পুলিশ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করেছি। ঈদে ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

উল্টোপথে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে মন্ত্রী বলেন, আপনারা সজাগ থাকবেন উল্টোপথে যেন কোনো ভিআইপি যাতায়াত না করতে পারে। এটা আমার দায়িত্ব, উল্টোপথে কোনো ভিআইপিকে আমি অ্যালাউ করতে পারি না।

‘সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকলে ঈদে সড়ক দুর্ঘটনা থাকতো না’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ