বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

ইসরায়েলের গুলিতে প্রাণ গেল আরও ৪ ফিলিস্তিনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি এ ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গতকাল শুক্রবার নিজেদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করে। এই সময় ইসরাইলি বাহিনী গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

জানা যায়, নিহত ৪ ফিলিস্তিনির মধ্যে ১৫ বছরের এক বালকও রয়েছে। আহত হয়েছে ৬ শতাধিক। এদের মধ্যে ২৬ জন গুরুতর আহত।

গত ১৪ মে থেকে ফিলিস্তিনিরা এই আন্দোলন চালিয়ে আসছে। আর ইসরাইলি সেনাবাহিনীও গুলি চালিয়ে আসছে। এতে কয়েকশ’ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।

-আরআর