শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঠাকুরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন বেলাল হোসেন নামে এক সহযোগী।

শুক্রবার (৮ জুন) ভোরে ঠাকুরগাঁও জেলার নেকমরদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে বলে জানা যায়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ধর্মগড় এলাকার ভদ্রেশ্বরী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এসময় পুলিশ মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। গুলিবিদ্ধ হন বেলাল হোসেন নামে এক সহযোগী। আহত হন দুই পুলিশ সদস্য।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ীরা হামলা করলে পুলিশও পাল্টা হামলা চালায়। ঘটনাস্থল থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শামীমের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় ১১টি মাদকের মামলা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ