শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তির আশা কমছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  এ বছরের ডিসেম্বরে (সম্ভাব্য) অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন কি-না তা নিয়ে ক্রমেই আশা কমছে বিএনপির।

দলটির দায়িত্বশীল নেতাদের অভিযোগ, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ বিভিন্ন মামলায় জামিন পেলেও সরকারের কৌশলী ভূমিকা এবং ‘দূর থেকে প্রভাব’-এর কারণে খালেদা জিয়ার মুক্তি বারেবারে আটকে যাচ্ছে।

অন্তত সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই ধরনের প্রক্রিয়া অব্যাহত রেখে সরকার খালেদা জিয়াকে কারাগারে রাখতে চায় বলে দলটির নেতাদের ঘোরতর সন্দেহ।

তারা বলছেন, খালেদা জিয়াকে বন্দির মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রেখে একাদশ সংসদ নির্বাচন নির্বিঘ্নে পার করে ক্ষমতাসীনরা টানা তৃতীয় দফায় সরকার গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেছেন, ‘মূল মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিন হয়ে গেছে। সেই জামিন ঠেকানোর জন্য সরকার সর্বোচ্চ আদালতে গেছে। এক মাস দুই মাস সেখানে কাটিয়েছে।

তারপরে সেখানে জামিন দিতে যখন বাধ্য হয়েছে, তখন একটার পর একটা মিথ্যা মামলা সামনে নিয়ে আসছে।

সেই মিথ্যা মামলাগুলোতেও হাইকোর্ট যখন জামিন দিচ্ছে সেটিও আটকে দিচ্ছে। পুরো ব্যাপারটা হচ্ছে, সরকার সম্পূর্ণ অন্যায় ও বে-আইনিভাবে জামিনকে আটকানোর জন্য বাধা সৃষ্টি করছে।

তিনি যেন বেরোতে না পারেন সেটা তারা নিশ্চিত করতে চাচ্ছে। সরকারের মূল লক্ষ্য- খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা ও জাতীয় নির্বাচন পর্যন্ত তাকে কারাগারে আটকিয়ে রাখা।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ