শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষ; নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের তেলেঙ্গনা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও আরও অন্তত ২২ জন আহত হয়েছেন।

আজ বুধবার দেশটির পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজ্যের করিমনগর শহরের কাছে সিনরিলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসে মোট ৩০ যাত্রী ছিল।

দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান এবং আহত হন ২২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ