শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চীন ও রাশিয়ার সঙ্গে বৈঠক করবে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আগামী মাসে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক সম্মেলনে অংশ নেবেন বলে খবর দিয়েছে এএফপি।

সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সোমবার বেইজিংয়ের কর্মকর্তারা একথা জানান। এদিকে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর এসব দেশ তা বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে চীন, রাশিয়াসহ ইউরোপীয় কয়েকটি দেশ স্বাক্ষর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর তা টিকিয়ে রাখতে চীন, রাশিয়া ও ইউরোপীয় শক্তিগুলো অনেক তৎপরতা চালাচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ইরানী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি আরো জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ সম্মেলনে যোগ দেবেন।

তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র: এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ