বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

বাংলাদেশে ইতিকাফ করবেন ইব্রাহিম আফ্রিকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফ্রিকার পীরে কামেল আল্লামা ইব্রাহিম আফ্রিকি আজ দুইটার বিমানে রমজান মাসের ইতিকাফের উদ্দেশ্যে বাংলাদেশ সফরে এসেছেন।

শায়খ যাকারিয়া রহ. ও দেওবন্দের পীরে কামেল আল্লামা মাহমুদ গাঙ্গুহী রহ. এর খলিফা আল্লামা ইব্রাহিম আফ্রিকি আজকের দুইটার বিমানে আফ্রিকা থেকে জামিয়া সুবহানিয়া উত্তরা তুরাগ থানা সংলগ্ন মাদরাসা মসজিদে রমজানের মাসের ইতিকাফের উদ্দেশ্যে বাংলাদেশে আসার কথা রয়েছে বলে জানায় মেরাদিয়া মাদরাসার শিক্ষাসচিব মুফতি নুরুল আলম।

আল্লামা আফ্রিকি গত বছর সাইনবোর্ড মাদরাসায় রমজানে ইতিকাফ করেন। সেখানে দেশ বিদেশের প্রায় ৫হাজার আলেম উলামা অংশ নেন। এ বছর জামিয়া সুবহানিয়ায় ইতিকাফের ব্যবস্থা করা হয়েছে। ইতিকাফে অংশ নিবেন আল্লামা আফ্রিকির খলিফা ও মুরিদগণ।

বাংলাদেশে তার প্রায় ৩৫জন খলিফা রয়েছে। উল্লেখযোগ্য খলিফা বারিধারা মাদরাসার মুহতামিম মাওলানা নুর হুসাইন কাসেমি। গহরঠাঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান হক্কানি, সাইবোর্ড মাদরাসার মুহতামিম মুফতি শফিক আহমদ, কুমিল্লার খানকায়ে মাহমূদিয়ার পীর মাওলানা মোস্তফা মাহমূদী, উত্তরা আসিয়ান সিটির পীর মাওলানা মামুনুর রহমান, নারায়ণগঞ্জের পীর মাওলানা জাকির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান।

জামিয়া সুবহানিয়ায় ইতিকাফ চলাকালে প্রতিদিন বেলা ১১টা থেকে আম বয়ান ও তারাবির পর খাস বয়ান অনুষ্ঠিত হবে।

এবার ইব্রাহিম আফ্রিকি সাহেবের সঙ্গে ভারত থেকে প্রায় দেড়শতাধিক আলেম উলামা বাংলাদেশে ইতিকাফ করতে এসেছন বলে জানান মুফতি নুরুল আলম। তারাও অবস্থান করবেন জামিয়া সুবহানিয়া মাদরসায়।

এ ইতিকাফে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় আলেগণ জামিয়া সুবহানিয়ায় আসবেন।

আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ