বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

পরিশুদ্ধ হই এ মহিমান্বিত মাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চৌধুরী মনজুর লিয়াকত

শুরু হলো এক অসাধারণ মাস 'মাহে রমজান'। নীচের আয়াতগুলোর 'ভাবো এবং তাকাও' এর গভীরতা অনুসন্ধানে এ মাসটিকে ঘিরে নিজেকে খুঁজি একটু। খোঁজ করি এই পৃথিবী এবং বিশ্বজগতের মাঝে, ওই মহান নির্মাতার বিস্ময়কর নির্মাণশৈলীর অনুধাবনে।

দুটো পথ যে উন্মুক্ত আমার যা মানবীয় প্রবৃত্তি আর সত্তা ধারণ করে 'ভালো ও মন্দ' নামকরণে। তার আবার রয়েছে যেদিকে যেতে চাই তার উন্মুক্ততা (Free will)'। এ চিন্তনে যেদিকে খুশী পা ফেলতে পারি আমি, কারণ আমি তো স্বাধীন।

কিন্তু মন যে অনুরণন তূলছে আজ, এ মাসের সংযমে ওই পদক্ষেপগুলো অর্জন করুক সঠিক দিকনির্দেশনা, অর্জন হোক পরিশুদ্ধতা। এই তো চাওয়া আজ এই প্রথম রাতে, এ সংযম মাসের প্রারম্ভে।

"তাকাও সূর্য ও এর উজ্জ্বল কিরণের দিকে। তাকাও চাঁদের দিকে যখন তা সূর্যের আলোর প্রতিফলন ঘটায়। ভাবো দিন নিয়ে, যখন তা পৃথিবীর সবকিছুকে দৃশ্যমান করে।

আর ভাবো রাতের কথা, যখন তা সবকিছুকে আঁধারে ঢেকে দেয়। তাকাও নভোমণ্ডলের দিকে, ভাবো এর নির্মাতার বিস্ময়কর নির্মাণশৈলী নিয়ে!

তাকাও জমিনের দিকে, ভাবো তাঁর কথা, যিনি একে বিস্তীর্ণ ও বৈচিত্র্যে বর্ণিল করেছেন। তাকাও মানবীয় প্রকৃতি ও সত্তার দিকে (মন ও প্রবৃত্তির দিকে), যাকে প্রয়োজনীয় সবকিছু দিয়ে সুবিন্যস্ত করা হয়েছে। তারপর তাকে ভালো ও মন্দ কাজের (পাপ-পুণ্যের) সমস্ত জ্ঞান দান করা হয়েছে।

অতএব যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে-ই সফল। আর যে নিজেকে কলুষিত করেছে সে-ই ব্যর্থ" (সূরা শামস, আয়াত ১-১০)।

আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ