বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

এক মসজিদেই ৩৫ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: চলতি রমজানে আরব আমিরাতের সবচেয়ে বড় দস্তরখান দেয়া হয়েছে আবুধাবির ‘শায়খ যায়দ গ্রান্ড মসজিদ’-এ। এখানে একসঙ্গে ৩৫ হাজারেরও বেশি মুসল্লির জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

আরব টিভি জানিয়েছে, প্রতি বছরই এ মসজিদে ইফতারের আয়োজন করা হয়। যেখানে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার রোজাদার ইফতারে অংশ নিয়ে  থাকেন। রোজাদারদের বসার জন্য বিশেষ তাবু লাগানো হয়। এতে শীতল বাতাসের বিশেষ ব্যবস্থা থাকে।

খাবারের আইটেমে মোরগ পোলাও, দই, খেজুর, ঠান্ডা মিনারেল ওয়াটার এবং নানা ধরনের জুস দেয়া হয়। এবং এ খাবারগুলো বিতরণের আগে স্বস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করিয়ে  নেয়া হয়। ইফতারের এক ঘণ্টার মধ্যেই বেঁচে যাওয়া খাবার উঠিয়ে নেয়া হয় এবং আগামী দিনের জন্য তাবুগুলো পরিচ্ছন্ন করা হয়।

সূত্র: ডেইলি পাকিস্তান