শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শুধু পদত্যাগ নয়, ইসি পুনর্গঠনও চায় বিএনপি : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) শুধু পদত্যাগ নয়, সঙ্গে পুনর্গঠনও চান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসির ভূমিকা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আজ বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য যোগ্য নয়। যারা একটি সিটি করপোরেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে না। তারা জাতীয় সংসদ নির্বাচন কীভাবে পরিচালনা করবে?'

ফখরুল আরও বলেন, ২৮৬ কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী, মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৯১ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

এ সময় কারাবন্দী অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে আটকে রাখা হয়েছে অভিযোগ করে তার মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।

অারো পড়ুন- রমজানের 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ